1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় সাজ সাজ রব

  • শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন। ঈদুল আজহা উপলক্ষে তিনি নিজ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিকে অভিনন্দন জানাতে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন। প্রাণপ্রিয় নেত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের বন্যা।বিরাজ করছে উৎসবের আমেজ। এ সফরে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নানা দিকনির্দেশনা দেবেন বলে মনে করছেন তারা। সূত্র : বাসস

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ।

জেলার সড়কগুলোর মোড়ে মোড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে টাঙানো হয়েছে নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড।নির্মাণ করা হয়েছে অনেকগুলো তোরণ।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও আনন্দ কাজ করছে। কেননা ঈদ-পরবর্তী এটাই প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সঙ্গে প্রথম মতবিনিময়সভা হবে।তাই নেতাকর্মীরা একটু বেশিই উদ্বেলিত ও আনন্দিত।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবল আলম জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সব প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

সংগ্রহ  কালের কন্ঠ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews