1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জসিম হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন ও ০২ জন গ্রেফতার সহ আলামত উদ্ধার করেছে প্রশাসন

  • শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১৫৫ বার পড়া হয়েছে

যশোরে জসিম হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন ও ০২ জন গ্রেফতার সহ আলামত উদ্ধার করেছে প্রশাসন

নিজেস্ব প্রতিবেদক :

যশোরে জসিম হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন ও ০২ জন গ্রেফতার সহ আলামত উদ্ধার করেছে প্রশাসন । গত ইং- ২৬/০৬/২৩ তারিখ ডিসিস্ট জনৈক জসিম উদ্দিন মনিরামপুর থানা বাজারে “ভাই ভাই গোল্ডেন ফিস” মাছের আড়ৎ এর ম্যানেজারের কাজ কর্ম শেষ করে ব্যাক্তিগত প্রয়োজনে সন্ধ্যা অনুমান ০৬:৫০ সময় মনিরামপুর হতে কোতয়ালী মডেল থানার উদ্দেশ্যে রওয়ানা হয়ে। একই তারিখ সন্ধ্যা অনুমান ০৭:১৫ মিনিটের সময় যশোর শহরস্থ ব্যাটারী পট্টি নামক স্থানে ফোনের মাধ্যমে একজন অজ্ঞাতনামা মেয়েকে ডাকিয়া তাহাকে বিভিন্ন ফলমূল কিনে দিয়ে মনিরামপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়।

পথিমধ্যে একই তারিখ সন্ধ্যা অনুমান ০৭:৪০ মিনিটিরে সময় মামলার ঘটনাস্থল যশোর কোতয়ালী মডেল থানাধীন নীলগঞ্জ তাঁতীপাড়াস্থ যশোর-খুলনা গামী মহাসড়ক সংলগ্ন কোল্ড স্টোরেজ মোড় সাব্বির ফ্লাওয়ার মিলের বিপরীত দিকে পাঁকা রাস্তার উপর পৌঁছাইলে অজ্ঞাতনামা ০৩জন আসামী হিরো হাংক মোটরসাইকেল নিয়া ডিসিস্টের মোটরসাইকেলের গতিরোধ করে,

মোটরসাইকেল হতে নামাইয়া চাকু দ্বারা এলোপাতাড়ি কুপাইয়া রক্তাক্ত জখম করে। পরবর্তী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল যশোরে চিকিৎসার জন্যে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডিসিস্টের বাবার এজাহারের প্রেক্ষিতে কোতয়ালী মডেল থানার মামলা নং-১০২, তাং-২৭/০৬/২৩ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলাটি কোতয়ালী মডেল থানার এসআই(নিঃ) শরীফ আল মামুন তদন্ত করছেন।

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্বাবধানে ডিবির এলআইসি টিমের এসআই(নিঃ) মোঃ নূর ইসলাম, এসআই(নিঃ) রাজেশ কুমার দাস,

কং/১০০০ মোঃ আব্দুল বাতেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) শরীফ আল মামুনগণের সমন্বয়ে গঠিত চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামীদের সনাক্ত করেন এবং ৩০/০৬/২৩ তারিখ রাত ০১:১০ মিনিটে কোতয়ালী মডেল থানাধীন বারান্দি মোল্লাপাড়া কবরস্থান এলাকা হতে

আসামী (১) নাসির হোসেন কে গ্রেফতার করেন এবং তার তথ্য মতে একই তারিখ রাত ০২:৩৫ মিনিটে বেজপাড়া তালতলা এলাকা থেকে (২) জাহিদ @ ডুবারদের গ্রেফতার করেন। আসামীদের দখল হতে হত্যা কাজে ব্যবহৃত ০২টা চাকু, হত্যা কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ০১টা মোবাইল সেট উদ্ধারপূর্বক জব্দ করেন।

আসামীদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় ঘটনায় জড়িত পলাতক আসামী ইব্রাহিমের খালা আনোয়ারা বেগম আনু এর সাথে ডিসিস্ট জসিম এর পরকীয়া প্রেম ছিল এবং ৪০ হাজার টাকা চুক্তিতে আসামীরা এই হত্যাকান্ড সংঘটিত করে।

(১) নাসির হোসেন (৩০), পিতা- লাল মিয়া, সাং- বারান্দী মোল্লাপাড়া, (২) জাহিদ @ ডুবার (২৩), পিতা- আশরাফ আলী, সাং- বেজপাড়া আনছার ক্যাম্প, উভয়থানা- কোতয়ালী, জেলা- যশোর।

উদ্ধারকৃত আলামত হলো (১) হত্যা কাজে ব্যবহৃত চাকু ০২টা।(২) হত্যা কাজে ব্যবহৃত মোটরসাইকেল ০১টা।(৩) মোবাইল সেট ০১টা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews