এস, এম মুসতাইন, বিশেষ প্রতিনিধি: হঠাৎ করে বাজারে ইউরিয়া পটাশ রাসায়নিক সারের মূল্য হুড়হুড় করে বৃদ্ধি পাওয়ার ফলে বসুন্দিয়া ও বাঘারপাড়ার দক্ষিণাঞ্চলের কৃষকদের মাঝে চোখে মুখে অন্ধকারের ছায়া নেমে এসেছে। সার ব্যবসায়ী ডিলারদের কাছে চাষিরা জিম্মি চড়া দামে সার বিক্রি হলেও অজ্ঞাত কারনে কৃষি কর্মকর্তারা নিরব। চলতি বর্ষা মৌসুম প্রায় শেষের দিকে বৈরী আবহাওয়া বিরাজ অনাবৃষ্টি, একমাত্র ভরসা সেচ চালিত যন্ত্র দিয়ে আমন ধান রোপন কার্য চালাতে হিমসিম খেতে হচ্ছে। ডিজেলের দামও নাগালের বাইরে তার উপর রাসায়নিক সারের দাম বাড়াতে “মরার উপর খাড়ার ঘা”।

শ্রাবণে দু-দিনের বৃষ্টিতে কৃষকের আর্শীবাদ স্বরুপ হলেও ইউরিয়া ও পটাশ রাসায়নিক সারের দাম আগুন, চাষির মাথাই রীতিমতো বজ্রপাতের মত ঘটনা দানা বাধছে।এবছর আমন ধান উৎপাদনে রয়েছে চাষিরা শঙ্কায়। সারের বাজার মূল্য নিয়ে ক্যাশ মেমোর মাধ্যমে চাষীদের কাছে সার বিক্রির নিয়ম থাকলেও বেশি দামে সার বিক্রির কারণে সে নিয়ম মানছে ব্যবসায়ীরা। এদিকে বেশি দামে সার বিক্রির বিষয়ে প্রমাণসহ কারোর কাছে অভিযোগ দিতে পারছে না কৃষক। কৃষি বিভাগ এপ্রতিবেদককে জানান, সারের কোনো সংকট নেই। অতিরিক্ত দামে কোথাও সার বিক্রি হচ্ছে না, তদারকিতে রয়েছে প্রতিটি ইউনিয়নে উপসহকারি কৃষি কর্মকর্তারা।বাঘারপাড়া উপজেলার বিসিআইসি (বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার) ডিলার রয়েছে ১৪ জন, তারা ইউরিয়া সার বিক্রি করবে আর বিএডিসির (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) ডিলার আছেন ২৮ জন তারা শুধু মাত্র নন-ইউরিয়া,(টিএসপি, ডিএপি, এমওপি) সার বিক্রি করবে।
তবে বিএডিসি ডিলারের মধ্যে বিসিআইসি ডিলার রয়েছে কয়েকজন তারা সকল সারই বিক্রি করছেন।এছাড়া সরকার নির্ধারিত খুচরা সার ব্যবসায়ী ৮১ জন থাকলেও অনেকে ব্যবসা ছেড়ে দিয়েছেন। কৃষি বিভাগের চাহিদা অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করবে বিসিআইসি ও বিএডিসি। গত মাসে ইউরিয়া সার (জুলাই) বরাদ্দ ছিল ৫৮৬ মেট্রিক টন।
যার মজুদ রয়েছে ১০০ মেট্রিক টন। চলতি মাস (আগষ্ট) বরাদ্দ রয়েছে ৮৫৮ মেট্রিক টন।বসুন্দিয়া গ্রামের কৃষক আজিজার খান, মনি খান বলেন বারভাগ বিলে দুজনের প্রায় ১০ বিঘা জমিতে আমন আবাদ করছি। কিছু জমিতে ধান রোপন করা হয়েছে সেচের মাধ্যমে এখনো সার কিনতে পারিনি। দুদিন আগে বসুন্দিয়া বাজারের সার ব্যবসায়ীদের কাছে গেলে বলেন ইউরিয়া ও পটাশ সার নেই।দোকানের কর্মচারীরা গোপনে বলেন দাম বেড়ে গেছে ইউরিয়া ১১’শ’ থেকে ১২’শ’ পটাশ ১৩’শ’ তাও পাওয়া যাচ্ছে না। অবস্থায় নিয়ন্ত্রণহীন সারের দাম থাকলে বিঘা প্রতি পাঁচ সাত হাজার টাকা অতিরিক্ত খরচ হবে আমন ধান চাষে। বসুন্দিয়া, আলাদীপুর বাজারের সার ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান, আমরা বেশি দামে ইউরিয়া ও পটাশ সার কিনে আনছি যার জন্য অধিক দামে বিক্রি করছি। এবিষয়ে কোথা থেকে কিনছে তা বলতে নারাজ আবার সংকট দেখিয়ে বলছে সার নেই, একেমন জালিয়াতি।

ভিটাবল্যা, তেঘরী, আদমপুর, জামদিয়া, বাররা, নিত্যানন্দপুর, বারভাগ, বাকড়ী, আফরা গ্রামের কয়েকজন চাষির সাথে আলাপকালে তারা বলেন, নেই বৃষ্টি সেচের মাধ্যমে আমন ধান রোপন করতে অনেক খরচ হচ্ছে তারপর সারের সংকট।ব্যবসায়ীরা বলছে ইউরিয়া ও পটাশ নেই। বেশি টাকা দিলে সার মিলছে সরকারি ভাবে দায়িত্বরত কর্মকর্তারা খোজও নিচ্ছে না। অনেকের দাবি দ্রুত বাজার মনিটরিং করার প্রয়োজন এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন সারের কোন ঘাটতি বা সংকট নেই। বসুন্দিয়া এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা রবিন বাবুর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সরকারতো ২২ টাকা কেজি ইউরিয়া করে দিয়েছে।
এর বেশি কেউ বিক্রি করতে পারবেন না।আর বসুন্দিয়া এলাকার ডিলার নূরমোহাম্মদ এর সাথে যোগাযোগ করতে বলেছেন কৃষকদের।বাঘারপাড়া উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা বাবু কল্লোল কুমার হালদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন সারের ঘাটতি নেই তাড়াতাড়ি সার ডিলারদের মধ্যে দেওয়া হবে। উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমীনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সারের কোনো সংকট নাই, ঘাটতিও নেই।কোনো ডিলার বা ব্যবসায়ী কৃষকের কাছে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রির কোনো সুযোগ নেই। তবে কোনো চাষি এখনো অভিযোগ করেনি। এবিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরো বলেন, সার বিক্রি করার সময় ডিলার ও খুচরা সার ব্যবসায়ীদের কৃষককে ক্যাশ মেমো ও মুঠোফোন নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বিষয়টি মনিটরিংয়ের জন্য উপসহকারি কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বেশি দামে সার বিক্রির বিষয়টি খোজ নেওয়া হচ্ছে। প্রয়োজনে মনিটরিং জোরদার করা হবে।

Leave a Reply