যশোরের ঝিকরগাছায় ঈদ সামগ্রী বিতরণ করেছেন সমাজসেবক তরুণ শিল্পপতি আসাদুজ্জামান নাহিদ। আজ বুধবার (২৮ জুন) সকালে পুরন্দরপুর পূর্বাশা ডায়াগনস্টিক সেন্টারের দোতলায় প্রায় ২৫০ জন দুস্থ ও অসহায়দের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল তেল, ডাল, চিনি, সুজি ও সেমাই। গ্রামের দূর-দূরান্ত থেকে আসা মানুষজন আত্মতৃপ্তিসহ এসব ঈদ উপহার নিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে।
শিল্পপতি আসাদুজ্জামান নাহিদ বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ঈদ সামগ্রী বিতরণ করা হলো। আমি সবসময় দুস্থ ও অসহায়দের পাশে থাকার চেষ্টা করি। প্রতি বছরই এ আয়োজন চলমান থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী জুলফিকার আলী ভুট্টো, ফজলে হোসেন বাদশা, হুমায়ন কবির মিলন, রেজাউল করিম রেজা, মো. বজলুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply