1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভোগের বিল বাঘারপাড়ায় সরকারি খাস জমি দখল করে ঘের নির্মাণের অভিযোগ

  • সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে

ভোগের বিল
বাঘারপাড়ায় সরকারি খাস জমি দখল করে ঘের নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়ার ঐতিহ্যবাহী ভোগের বিলের সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে মাছের ঘের নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে এলাকার চার গ্রামের বাসিন্দারা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।

স্থানীয়রা জানান, যশোরের ঐতিহ্যবাহী যে কয়টি বিল রয়েছে তার মধ্যে ভোগের বিল একটি অন্যতম বিল। এই বিলের ১১ একর সরকারি খাস জমির পাশাপাশি ৬শ একর ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি রয়েছে। যুগ যুগ ধরে বিলনিকটবর্তী শেখেরবাথান, শালবরাট, আজমেহেরপুর, সদুল্যাপুর ও ধুপখালীসহ আশপাশের আরও কয়েকটি গ্রামের মানুষ ধান চাষের পাাশাপাশি বিলের উন্মুক্ত জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু সম্প্রতি বিল নিকটবর্তী গ্রাম ধুপখালীর প্রভাবশালী একটি মহল বিলের খাস জমি দখলের পায়তারা শুরু করে। এরই ধারাবাহিকতায় তারা ইতিমধ্যে সেখানে স্কেভেটর নামিয়ে খাস জমি খনন করে মাছের ঘের তৈরী করছে।

শেখের বাতান গ্রামের আব্দুর রউফ বলেন, এক সময় বিলটির প্রকৃতি সৃষ্ট মাছ আহরণ করে আশপাশের দরিদ্র শ্রেণীর মানুষের জীবিকা নির্বাহ হতো। কিন্তু জলবায়ূ পরিবর্তনের কারণে বিলটি এখন শতভাগ চাষযোগ্য হয়েছে। প্রায় ৬শ একর জমিতে ৫ গ্রামের বাসিন্দারা সেখানে ধানসহ বিভিন্ন ফসল চাষ করে সংসার চালিয়ে আসছে।

কিন্তু হঠাৎ করে ধুপখালী গ্রামের টিপু সুলতান, হুমায়ুন কবির, মাসুদ রানাসহ কয়েকজন যুবক ১১ একর খাস জমি দখল করে সেখানে মাছের ঘের তৈরী করছে। গত কয়েকদিন ধরে সেখানে স্কেভেটর নামিয়ে মাটি কাটা হচ্ছে। এতে আশপাশের ফসলি জমি চাষে হুমকির মুখে পড়েছে তিনি জানান।

একই এলাকার নজরুল ইসলাম বলেন, বিলের মাঝখানে এভাবে ঘের তৈরী করলে বর্ষা মৌসুমে আশপাশে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে বিলের ফসলি জমি হুমকির মুখে পড়বে। এজন্য আমরা প্রতিকার চেয়ে যশোরের জেলা প্রশাসক, বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রতিকার চেয়ে রোববার আবেদন দিয়েছি।

এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া হবে বলে প্রশাসন আশ্বস্ত করেছেন বলে তিনি জানান।
এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান বলেন, সরকারি খাস জমি দখল করে ঘের নির্মাণের কোনো সুযোগ নেই। কেউ এ ধরনের কাজ করলে খুব দ্রুত সময়ে তদন্ত করে তা উদ্ধার করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews