যশোরের ঝিকরগাছায় পৌরসভায় মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের কর মওকুফ করে বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার পৌরভবনে ২০২৩-২৪ অর্থ বছরে বাজেট ঘোষণা করেন মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল।
প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১৩১ কোটি ৭৪ লাখ ৪ হাজার ৮শ টাকা। এরমধ্যে রাজস্ব ব্যয় ৭ কোটি ৯৬ লাখ ১৩ হাজার ৭১২ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা।
বাজেট বক্তৃতায় মেয়র মোস্তফা আনোয়ার পাশা বলেন, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের কর মওকুফ করে নতুন কোনো করারোপ ছাড়াই এ বাজেট ঘোষণা করা হয়েছে। তাছাড়া পূর্ব ঘোষিত করের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে এসএসসি,
জেএসসি ও পঞ্চম শ্রেণিতে গরীব-অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হবে। পৌরসভার সামগ্রিক উন্নয়নের বিষয় যথাসময়ে কররপ্রদানের জন্য তিনি পৌরবাসীর প্রতি অনুরোধ জানান।
প্রস্তাবিত বাজেটের সামগ্রিক বিষয় উপস্থাপন করেন পৌরসচিব সন্তোষ কুমার হাজরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম,
ভাইস চেয়ারম্যান মো. সেলিমন রেজা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান শরীফ বাদশা, আওয়ামী লীগ নেতা নাসিমুল হাবিব শিপারসহ সকল কাউন্সিলর ও সুধীজন।


Leave a Reply