বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোরের ঝিকরগাছায় ‘বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। ২৫জুন রোববার বিকেলে কপোতাক্ষ সেতুর পূর্বপাশে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। তিনি বলেন, ঝিকরগাছায় নব্য আওয়ামী লীগ কারা আজ নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে তা প্রমাণ হয়েছে। সুবিধাবাদী নব্য আওয়ামী লীগকে সঙ্গে রেখে ঐক্য সম্ভব নয়।
তিনি আরও বলেন, সংসদ সদস্য থাকাকালীন সময়ে (২০১৪-১৮) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে চারটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করেছি। ৯০ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন হয়েছে। চৌগাছা হাসপাতালকে মডেল হাসপাতালে উন্নীত হয়েছে। ফায়ার সার্ভিস ভবন, ভূমি অফিস, পৌর ভূমি অফিস, উপজেলা অডিটোরিয়াম, দুই উপজেলায় দুটি মুক্তিযোদ্ধা ভবন নির্মাণ হয়েছে।

অ্যাড. মনির বলেন, ঝিকরগাছা, চৌগাছা উপজেলায় শতভাগ বিদ্যুৎ, চৌগাছার ফুলসারাকে শতভাগ পাঁকা সড়কে উন্নীতকরণসহ ১৪৭টি রাস্তা পাঁকাকরণ ও অধিকাংশ রাস্তা ডিপিপিভুক্ত করেছি, ৩২৯ কোটি টাকা ব্যয়ে যশোর-বেনাপোল মহাসড়ক, ঝিকরগাছা কপোতাক্ষ সেতু, হাড়িয়াদেয়াড়া সেতু আমার আমলে হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসায় লাখ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, মুক্তিযুদ্ধ চলাকালীন ফিল্ম কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মুক্তিযুদ্ধ চলাকালীন থানা ছাত্রলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, হাজিরবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু,
উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এ.কে.এম. আমানুল কাদির টুল্লু, উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা মীর বাবরজান বরুণ, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম,
উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মুনিরুল আলম মিশর, উপজেলা তরুণলীগের সভাপতি মনিরুল আলম শিপলু, উপজেলা ছাত্রলীগ নেতা স্বদেশ রেজা প্রমুখ।


Leave a Reply