বাঘারপাড়া উপজেলার ৯নং জামাদিয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে
স্টাফ রিপোর্টার :
বাঘারপাড়া উপজেলার ৯ নং জামদিয়া ইউনিয়নে ঈদ-উল-আযহা উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে চাউল (ভিজিএফ)বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রতিবারের ন্যায় এবারও ঈদে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার জামদিয়া ইউনিয়ের ১ হাজার ৮৩০ টি দুস্থ পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
রবিবার সকাল ১৮৩০ জন দরিদ্র মানুষ কে ১০ কেজি করে ফ্রি চাউল দেওয়া হয়। চাউল বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করেন জামাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ আরিফুল ইসলাম তিব্বত।
এসময় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ট্যাগ অফিসার বাঘারপাড়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তর, জামদিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোরশেদ আলী সহ পরিষদের সকল মেম্বর ও স্থানীয় ব্যক্তিবর্গ।


Leave a Reply