যশোরের কেশবপুর উপজেলার ইমাননগর ও তৎসংলগ্ন মুজগুন্নী গ্রামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুনছুর আলীর ব্যক্তিগত অর্থায়নে ঝরে পড়া প্রতিরোধে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
২৩জুন মুজগুন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা জালাল উদ্দীনের সভাপতিত্বে ও মঈনুল ইসলামের সঞ্চালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু , দক্ষিণ মুজগুন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম,
শিক্ষক রফিকুল ইসলাম। সুচনা বক্তব্য রাখেন মোঃ মুনছুর আলী। শিক্ষক মাওলানা হাশেম আলী, অধ্যাপক হাফেজ মাওলানা ফখরুল ইসলাম,
ধর্মীয় আলোচক হাফেজ মাওলানা হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মোট ১৩ জন দরিদ্র শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রদান করা হয়। বিতরণকৃত উপকরনের মধ্যে ছিল গ্রামার বই, গাইড, ব্যাগ, ছাতা, ক্যালকুলেটর, স্কুল ড্রেস, খাতা, কলম, পেন্সিল, ইরেজার ইত্যাদি।


Leave a Reply