আগামী ১২ জুলাই সম্মেলন সফল করতে বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন শনিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত।
সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নুরে আলম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ইমামুল কবির। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনটির যশোর শহর শাখার আহ্বায়ক এস এম মাহমুদুল হাসান সুমন,
জেলা শাখার সদস্য ইমাম হাসান সাগর, সঞ্জয় কান্তি ঘোষ পুলক, নুরে আলম মিলন, উপজেলা নেতা আলমগীর সিদ্দিকী, মাসরুল আলম, মোল্যা রাসেল আহমেদ , শেখ পলাশ, টুলু প্রমুখ।


Leave a Reply