প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরুপ মাননীয় রেঞ্জ ডিআইজি খুলনা মহোদয় কর্তৃক যশোর জেলা পুলিশের চার কর্মকর্তার পুরস্কার লাভ।
০৭/০৮/২০২২ খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার), মহোদয়।
উক্ত সভায় গত জুন ও জুলাই মাসে তদন্ত এবং অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরুপ যশোর জেলা পুলিশের চার কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে।
এসময় মাননীয় রেঞ্জ ডিআইজি খুলনা মহোদয় নির্বাচিত চার কর্মকর্তার হাতে সম্মাননা স্বরুপ ক্রেস্ট তুলে দেন।
পুরস্কার প্রাপ্ত চারজন কর্মকর্তাগণ হলেনঃ-
১।জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর (জুলাই মাসে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা নির্বাচিত হয়েছেন)।
২।জনাব মোঃ তাজুল ইসলাম, অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা, যশোর(জুলাই মাসে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন)।
৩।জনাব মোঃ আজিজুর রহমান, এসআই (নিঃ) কেশবপুর থানা, যশোর (জুলাই মাসে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন)
৪।জনাব মোঃ সোহেল রানা, এসআই (নিঃ) বেনাপোল পোর্ট থানা, যশোর (জুন মাসে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন)।
উক্ত চার কর্মকর্তার পুরস্কার প্রাপ্তিতে জেলা পুলিশ যশোরের পক্ষ হতে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
Leave a Reply