1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় দিন দুপুরে একটি বাড়ি থেকে তালা ভেঙ্গে নগদ টাকা সহ স্বর্ণালংকার চুরি

  • শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় দিন দুপুরে একটি বাড়ি থেকে তালা ভেঙ্গে নগদ টাকা সহ স্বর্ণালংকার চুরি

সাঈদ ইবনে হানিফ বাঘারপাড়া :

যশোরের বাঘারপাড়ার পল্লিতে একটি ফাঁকা বাড়ির তালা ভেঙ্গে নগদ একলক্ষ ২০ হাজার টাকা সহ দুই ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়েছে চোর চক্র। ২৪ – জুন শনিবার বেলা ১০ টা থেকে ১১ টার মধ্যে এই চুরি সংঘটিত হতে পারে বলে জানিয়েছে বাড়ির মালিক শাহাবুদ্দিন ও তার স্ত্রী।

চুরি সংঘটিত হওয়া বাড়িটি উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামে। সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্জন ওই বাড়িটির পাঁচ, শ মিটারের মধ্যে অন্য কোন বসতি নেই। ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা গেছে , সকালে খাওয়া দাওয়া করে বাড়ির মালিক শাহাবুদ্দিন ব্যাক্তিগত কাজে বেরিয়ে যায়।

কিছুক্ষন পরে স্ত্রী গোলেজান বিবি ও পার্শ্ববর্তী বাড়িতে যায় ওই বাড়িতে গোলেজান বিবি ঘন্টা খানেক সময় অবস্থান করেন। এরইমধ্যে শাহাবুদ্দিন বাড়িতে ফিরে ঘরের তালা ভাঙ্গা দেখে তড়িঘড়ি করে ঘরে গিয়ে আসবাবপত্র ছড়ানো ছিটানো এবং বাক্সটা ভাঙ্গা দেখে স্ত্রীকে ডাক চিৎকার দেয়। দিনে দুপুরে এমন চুরির খবর পেয়ে আশপাশের ও গ্রামের মানুষ জন ছুটে আসেন । এসময় বাড়ির মালিক শাহাবুদ্দিন এই প্রতিবেদক কে চুরি হওয়া ঘরের চিত্র ও নমুনা দেখান।

তিনি বলেন, তার পৈত্রিক বাড়ি পার্শ্ববর্তী ঘুনি গ্রামে। গত কয়েক মাস আগে তিনি ঘোষনগর গ্রামের এই জনগুরুত্বপূর্ণ পাঁকা রাস্তার পাশে নতুন বসতি স্থাপন করে বসবাস শুরু করেন । অনেকটা ফাঁকা বাড়ি হওয়ায় নগদ টাকা পয়স ঘরে রাখেন না। ঘটনার কয়েক দিন আগে তিনি একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য একলক্ষ ২০ হাজার টাকা জোগাড় করে ঘরে রাখেন।

সেই সাথে মেয়ের প্রায় দুই ভরি সোনার গহনা ও ছিলো । দিনের এমন চুরির ঘটনা তিনি সহজে মেনেনিতে পারছেন না। স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান বিপ্লব জানান, চুরির খবর পেয়ে আমি ভুক্তভোগীর বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি এবং তাদের সাথে কথা বলেছি। এঘটনায় থানায় অভিযোগ করবেন বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews