যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছেন সাবেক অতিরিক্ত সচিব ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী। গতকাল সকালে পৌরসভার রাই-কমল ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বর্ণাঢ্য র্যালী ও আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনাসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্রে সজ্জিত র্যালীটি রাই-কমল ভবন থেকে শুরু করে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরভবনের সামনে শেষ হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা ও ছাত্রজনতা অংশগ্রহন করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী। প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী।
এ সময় বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবলীগ সভাপতি আব্দুর রউফ মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার চিত্তরঞ্জন রায়, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, বীর মুক্তিযোদ্ধা মানিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শহর আলী,
বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা মনোশান্ত বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মাস্টার ইসহাক আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লাল মিঞা, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী,
বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইরাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: লাল মিঞা, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুস সালেক, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন,
বীর মুক্তিযোদ্ধা একিন উদ্দিন, কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা স্বপন অধিকারী, আওয়ামীলীগ নেতা রিপন হোসেন, বিকাশ বিশ্বাস, কৃষ্ণ অধিকারী, কুনাল অধিকারী, শশাঙ্ক পাল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম।

Leave a Reply