মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ের অধিনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত “তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প” এর আওতায় যশোরের কেশবপুরে প্রশিক্ষণার্থীদের কর্মসূচীর উদ্বোধন ও ভাতা প্রদান করা হয়েছে।
২১জুন সন্ধ্যায় কেশবপুর শহরের মান্নান চাওয়ারে জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে জাতীয় মহিলা সংস্থা যশোর জেলা শাখার সভাপতি জ্যোৎ¯œা আরা বেগমের সভাপতিত্বে ও যশোর জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফারিন রহমান রুম্পার সঞ্চালনায়।
প্রশিক্ষণার্থীদের কর্মসূচীর উদ্বোধন ও ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন যশোর-৬, কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও পৌর মেয়র রফিকুল ইসলাম,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনুরানী হালদার, প্রশিক্ষনার্থী মাহফুজা খাতুন

প্রমুখ।
Leave a Reply