বুধবার বিকেলে যশোর শহরের বেজপাড়ার কলোনী এলাকায় “জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার” উদ্যোগে এক উঠান বৈঠক ও বিনামূল্যে সার, চারা ও বীজ বিতরণ করা হয়েছে।
জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি ফারজানা ইয়াসমিনের উদ্যোগে ৫০ জন নারীকে বিনামূল্যে সার, চারা ও বীজ বিতরণ করা হয়।
সংস্থার সভাপতি ফারজানা ইয়াসমিন বলেন, এই পুষ্টি বাগানের গুনাগুন হচ্ছে সবজি উৎপাদনে কোন রকম রাসায়নিক সার ব্যবহার করা হয় না। জৈবসার ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদন করা সম্ভব।
বসত বাড়ির অনাবাদি জমি আবাদি করতে চাষের আওতায় আনা গেলে দেশের মানুষের পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা অর্জনে সক্ষম হবে।


সংগ্রহ
Leave a Reply