যশোরের চৌগাছায় বজ্রপাতে আমিনুর রহমান (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে দাধরপুর বেলেমাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুর রহমান উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের তীলকপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন পশু চিকিৎসক।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ আল-মামুন জানান,
দুপুরে দিঘড়ী গ্রামে একটি পশুর চিকিৎসা শেষ করে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে বেলেমাঠ নামক স্থানে পৌঁছালে বজ্রপাতে আমিনুর রহমান তার মৃত্যু হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সংগ্রহ
Leave a Reply