1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খাজুরায় দুই মোটরসাইকেল ও মাটিবাহী ট্রলির সংঘর্ষে একজনের মৃত্যু

  • বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

খাজুরায় দুই মোটরসাইকেল ও মাটিবাহী ট্রলির সংঘর্ষে একজনের মৃত্যু

যশোরের খাজুরায় দুই মোটরসাইকেল ও ইটভাটার মাটিবাহী ট্রলির ত্রিমুখী সংঘর্ষে আশরাফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী চম্পা খাতুন (৩০)-কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২২ জুন জহুরপুর ইউনিয়নের যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খাজুরা-কালীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল একই ইউনিয়নের পুকুরিয়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আশরাফুল তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে খাজুরা বাজারে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় আশরাফুল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইটভাটার মাটিবাহী ট্রলির সঙ্গে আঘাত পেয়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপরিচিত ঘাতক মোটরসাইকেলটি কালীগঞ্জের দিকে পালিয়ে গেছে। মাটিবাহী ট্রলিটি জহুরপুর বাজার এলাকার লস্কর ব্রিকসের।

জানতে চাইলে খাজুরা পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই ছবেদ আলী জানান, মরদেহ যশোর জেনারেল হাসপাতালে রয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি তাদের হেফাজতে। পালিয়ে যাওয়া ঘাতক মোটরসাইকেল চালকের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews