সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের আটদিনব্যাপী রথযাত্রা ২০জুন বিকালে শুরু হয়। আটদিনব্যাপী এ রথযাত্রা আগামী ২৭ জুন উল্টো রথ যাত্রার মাধ্যমে শেষ হবে।
কেশবপুর উপজেলার সার্বজনীন বালিয়াডাঙ্গা দেবালয়, শ্রীগঞ্জ বাজার কালিতলা মন্দির,ভাল্লুকঘর ১১ গ্রামের সম্মিলিত রথখোলা মাঠে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবস টির শুভ সূচনা হয়।
শত শত নর নারী শঙ্খ ধনী আর উলু দিয়ে রথের দড়ি টেনে পূর্ণতা অর্জন করেন। আগামী ২৭ জুন উল্টো রথ যাত্রার মাধ্যমে আট দিনব্যাপী উৎসব সমাপন হবে।
এই দিবস টি পালন উপলক্ষে বিভিন্ন মন্দিরে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, প্রসাদ বিতরণ,আলোচনা সভা ও ভগবত পাঠের আয়োজন করা হয়।


Leave a Reply