1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মা-মেয়ের বিরুদ্ধে মামলা

  • মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে

আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মা-মেয়ের বিরুদ্ধে মামলা

শার্শার বাগআঁচড়া নার্সিং হোমের কর্মী রিপা আত্মহত্যা প্ররোচনার অভিযোগে সহকর্মী মা-মেয়ের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার রিপার ভাই কালিয়ানী গ্রামের বজলুর রহমান এ মামলা করেছেন।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহেম্মদ অভিযোগের তদন্ত করে শার্শা থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলেন একই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী জেলেহার খাতুন ও তার মেয়ে আসমা খাতুন।

মামলার অভিযোগে জানা গেছে, বাগআঁচড়া নার্সিংহোমে চাকরির সুবাদে রিপার সাথে পরিচয় আসামি আসমা খাতুনের। আসামিরা চাকরির পাশাপাশি মাদক বিক্রি করতেন। আসমা মাদক বিক্রির উদ্দ্যেশে রিপাকে টার্গেট করে তার সাথে ভালো সম্পর্ক গড়ে তোলেন। মাঝেমধ্যে আসামিরা রিপাকে তাদের বাড়িতে নিয়ে যান।

একপর্যায়ে রিপা মাদকাসক্ত হয়ে পড়েন। নার্সিংহোম থেকে উপার্জিত সমদুয় অর্থ আসামিদের দিয়ে মাদক সেবন করতেন। একপর্যায়ে রিপা আসামিদের কাছ থেকে বাকিতে মাদক সেবন করতে থাকেন। পাওনা টাকা নিয়ে আসমা ও তার মা রিপাকে আজেবাজে কথা বলতেন। রিপা জমি বিক্রি করে আসামিদের পাওনা টাকা পরিশোধ করবেন বলেও বাড়িতে জানান।

গত ৮ মে আসামিরা পাওনা টাকার জন্য রিপাকে মারপিট ও গালিগালাজ করে আত্মহত্যার করতে বলেন। রিপা বাড়িতে গিয়ে টাকা জোগাড় করতে না পেয়ে গোপনে হারপিক পান করেন। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা পরে খুলনা সিটি হসপিটালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ১২ মে মারা যান তিনি।

সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews