১৯ জুন ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ শাহিনুর রহমান, এএসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম, এএসআই(নিঃ)শেখ কামরুল আলম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর
চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ০১.১০ মিনিটে যশোর জেলার চৌগাছা থানাধীন চৌগাছা টু মহেশপুর গামী ভাস্কর্যের মোড় মেসার্স সেলিম ফার্মেসির সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ সাইফুল ইসলাম (২১),


পিতা- মোঃ সেলিম মন্ডল, মাতা- বিলকিস বেগম, স্থায়ী সাং- দোগাছিয়া বাগডাঙ্গা, থানা- কোতয়ালী, জেলা- যশোর, বর্তমান ঠিকানা সাং- মাশিলা (বাগানপাড়া), থানা- চৌগাছা, জেলা- যশোর,
২। মোঃ ইস্রাফিল (২০), পিতা- আশা শেখ, মাতা- সেফালী, সাং- মাশিলা (পশ্চিমপাড়া), থানা- চৌগাছা, জেলা- যশোর দ্বয়কে ০১ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ৫০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।


Leave a Reply