টান টান উত্তেজনায় বাঘারপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুণার্মেন্ট ফাইনালে বাঘারপাড়া পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে।
বিকাল চারটায় বাঘারপাড়া পাইলট স্কুল মাঠে জামদিয়া ইউনিয়ন ও বাঘারপাড়া পৌরসভার ফাইনাল ম্যাচ অনুষ্ঠি হয়। খেলার প্রথমার্ধের দশ মিনিটে জামদিয়ার পক্ষে প্রথম গোলটি করেন শিমুল।
পরে প্রথমার্ধের ত্রিশ মিনিটে পৌরসভার পক্ষে গোল করে ম্যাচে সমতা ফেরান তামিম। দ্বিতীয়ার্ধে টান টান উত্তেজনায় কোন গোল না হওয়ায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ ।


এ টাইব্রেকারে ৪-১ গোলে বাঘারপাড়া পৌরসভা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসী, বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু ,
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আলী আকবর,
জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, ক্রিড়া শিক্ষক আবুল কালাম আজাদ,
মোস্তাফিজুর রহমান হাফিজ, শামসুর রহমান প্রমুখ। এ খেলায় বিজয়ী দলের তামিমকে ম্যাচ সেরা ও ইমন হোসেনকে টুর্নামেন্ট সেরার পুরস্কার তুলে দেওয়া হয়।


Leave a Reply