1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মনিরামপুরে অব্যাবস্থাপনায় ঘৌড়দৌড়, মৃত্যুর মুখে শিশু

  • সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে

মনিরামপুরে অব্যাবস্থাপনায় ঘৌড়দৌড়, মৃত্যুর মুখে শিশু

নিজস্ব প্রতিবেদক ||

যশোরের মনিরামপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতার মাঠে, ঘোড়া গায়ের উপর উঠে গিয়ে আনন্দ দাস (৭) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। সোমবার (১৯ জুন) বিকেলে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কাশিপুর তালকান্দা মাঠে এ দূর্ঘটনা ঘটে।

তবে স্থানীয় প্রশাসনের দাবি প্রশাসনের অনুমতি ছাড়াই ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে আয়োজকরা। ঘোড় দৌড় প্রতিযোগিতায় অব্যবস্থাপনার কারণো এ দূর্ঘটনা ঘটেছে। আহত শিশু আনন্দ দাস মুড়াগাছা গ্রামের অরুণ দাসের ছেলে।

জানা গেছে কাশিপুর গ্রামবাসী একটি আয়োজক কমিটি গঠন করে সোমবার বিকেলে তালকান্দা মাঠে এ ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। ঘোড় দৌড় চলাকালে শিশু আনন্দ দাস দৌড়ে মাঠের মধ্যে চলে আসে।

এ সময় একটি ঘোড়া তার গায়ের উপর উঠে যায় এবং ঘোড়ার খুরের বাড়ি লাগে ওই শিশুর মাথায় ও নাকে। এ সময় শিশু আনন্দ আহত হয়ে মাঠের মধ্যে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এলাকাবাসীর অভিযোগ, গত কয়েকদিন আগে একই উপজেলার ইত্যা গ্রামে ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখে কিছু আর্থিক সুবিধা এবং অনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য কাশিপুর গ্রামে এ ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় আয়োজক কমিটি।

তবে এ আয়োজনে ছিল চরম অব্যবস্থাপনা। প্রতিযোগিতার মাঠে ছিল না নিরাপত্তা বেষ্টনী। এমনকি এ অনুষ্ঠানে নেয়া হয়নি প্রশাসনের অনুমতি। ফলে এ দূর্ঘটনা ঘটেছে। এর থেকে আরো ভয়ংকর দুর্ঘটনা ঘটতে পারতো।

এ ব্যপারে ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি তরিকুল ইসলাম বলেন, একটা দূর্ঘটনা ঘটেছে। ছেলেটি হঠাৎ দৌড়ে মাঠের মধ্যে চলে আসায় সে আঘাতপ্রাপ্ত হয়েছে। ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমাদের ব্যবস্থাপনায় কোন ঘাটতি ছিল না।

এ বিষয়ে খেদাপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক এসআই সমেন বলেন, ঘোড়ার নিচে পড়ে একটা শিশু আহতের খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে খেলা বন্ধ করে দিয়েছি।

শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। শিশুর চিকিৎসা খরচ ওই কমিটি বহন করছে। তিনি আরও বলেন, এ প্রতিযোগিতায় আমাদের কাছ থেকে কোন অনুমতি নেয়নি আয়োজক কমিটি। এ ব্যাপারে শিশুর পরিবার অভিযোগ দিলে আয়োজক কমিটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews