বাঘারপাড়ায় চেতনাশক খাইয়ে ইজিবাইক ছিন্তাই। সোমবার দুপুরে যশোর সদর ফতেপুর ইউনিয়নের দায়তলা গ্রামের হোসেন আলীর ছেলে ইজিবাইক চালক মুন্না প্রতিদিনের মতো সকালে ভাড়ায় চালিত ইজিবাই নিয়ে বাড়ি থেকে বের হয়।
দুইজন প্রতারক যুবক যাত্রীবেশে মুন্নার গাড়িটি ভাড়া করে নিয়ে আসে বাঘারপাড়ায়, এখানে এসে একটি হোটেল থেকে মিষ্টি খেয়ে পল্লী বিদ্রুৎ অফিসের সামনে যায় সেখান থেকে চা পান খেয়ে যশোরের দিকে ফেরার পথে অচেতন হয়ে পড়লে প্রতারকরা রাস্তার পাশে ভেড়ির পাড়ে সু কৌশলে মুন্নাকে ফেলে রেখে ইজবাইক,
মোবাইল ও মুন্নার কাছে থাকা নগদ টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। পরে অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে স্বজনদের সংবাদ দিলে স্বজনেরা এসে নিয়ে যায়। তবে এই নিউজ লেখা পর্যন্ত বাঘারপাড়া থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।


Leave a Reply