দুর্বৃত্তদের হামলায় নিহত ৭১টিভি ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১৮জুন বিকেলে শহরের ত্রিমোহিনী মোড়ে চত্বরে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ শাহীন, সদস্য নূরুল ইসলাম খান, দীলিপ মোদক, ওয়াজেদ খান ডবলু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক নাদিম হত্যাকান্ডের সঙ্গে জড়িত খুনিদের ফাঁসির দাবি জানান। এছাড়া অন্য সাংবাদিক হত্যাকান্ডের দ্রুত বিচার দাবিসহ সাংবাদিক সাগর-রুনি দম্পতি হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও জানানো হয়।


Leave a Reply