বরং সার কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে সরকার। আর এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের কারণে। তাই বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি। এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে শেখ হাসিনা বার বার প্রধানমন্ত্রী হওয়ার বিকল্প নেই।
আজ শনিবার সকালে ঝিকরগাছা উপজেলা উন্মুক্ত মঞ্চে ২০২৩-২৪ মৌসুমে রোপাআমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫০২০ কৃষককে ধান, পেঁয়াজ, পাটের বীজ, সার ও নারকেল গাছের চারা এবং পরিচর্যা বাবদ অর্থ বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা ও মাগুরা ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ হোসেন পলাশ। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন।
এ সময় মঞ্চে ছিলেন গদখালী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী মোড়ল, গঙ্গানন্দপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সরদার ও নাভারণ ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী।
অনুষ্ঠানে ১৪ শ রোপাচাষিকে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি করে সার, ৩ হাজার চাষিকে পাটের সার, ১৭০ জনকে ১কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, চাষের জন্য সার, সুতালি, পলিথিন, ছত্রাকনাশক ও ৪৫০ জনকে পাঁচটি করে নারকেল গাছের চারা দেওয়া হয়।


Leave a Reply