1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে মহিলাকে পিটিয়ে জখম

  • শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে মহিলাকে পিটিয়ে জখম

বিশেষ প্রতিনিধি যশোর :

যশোরের ঝিকরগাছায় জমি- জমা দন্দ্বের জের ধরে গত ( ১৪) জুন বুধবার নুরুন নাহার রুমা নামের এক জন মহিলাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। সে মল্লিকপুর গ্রামের হেলাল খান তোতার স্ত্রী এবং বর্তমানে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সুত্রে জানা যায়, গত বুধবার দুপুরে তার নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন এমন সময় বাড়িতে কেউ না থাকায় । তার মেঝ ভাসুর মিলন হোসেনর স্ত্রী হিরা বেগম ,ইতি সহ আরো তিন জন মিলে এলোমেলো মারতে মারতে আহত করে এবং হত্যার উদ্দেশ্যে হামলা করেন , তার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উল্লেখ্য থাকে যে,যশোরে জমি-জমা নিয়ে দ্বন্দ্ব-ফ্যাসাদ নতুন কোনো ঘটনা নয়। যুগ যুগ ধরে এ দ্বন্দ্ব চলে আসছে। খুনোখুনিও হচ্ছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে । জমি নিয়ে বিরোধ ছড়িয়ে পড়েছে। জমি নিয়ে বিরোধে চলতি বছরের কয়েক জন খুন হয়েছেন । আহত হয়েছেন কয়েকশো । প্রশ্ন জাগে সঠিক বিচারের আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন,আর যদি প্রশাসনের কিছু কর্মকর্তারা পক্ষ পাতিত্ব করে এবং পক্ষ নিয়ে শারীরিক নির্যাতন করেন। তাহলে ভুক্তভোগীরা সঠিক বিচার পাবে কোথায় ?

প্রায় প্রতিদিন কোনো না কোনো গ্রামে জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটছে। এ নিয়ে সামাজিক অস্থিরতা প্রকটভাবে দেখা দিয়েছে। ভুক্তভোগীর অভিযোগ একজন মহিলা পুলিশ সিভিল পোশাকে এই হামলার সাথে জড়িত ছিলেন, সে আরও বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা হোক। এই ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, ঝিকরগাছা, যশোরের বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।

অবস্থা এমন এক পর্যায়ে পৌছেছে যে- জমি নিয়ে ভাইয়ের হাতে ভাই, ভাতিজার হাতে চাচা, সন্তানের হাতে পিতা ও শরীকের লোকজন অহরহ খুন হচ্ছেন। কথা হলো মীমাংসার জন্য সামাজিক শালিস-বিচার আছে, আছে বিচার বিভাগও। বিষয়টি নিয়ে এভাবে আইন হাতে তুলে না নিয়ে প্রতিপক্ষ সামাজিক অথবা রাষ্ট্রীয় বিচার বিভাগের কাছে যেতে পারতো।

পেশি শক্তি দেখালে তো নৈরাজ্যের সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে সমাজে অশান্তি দেখা দেবে। বিভিন্ন স্থানে হচ্ছেও তাই। কিছু মানুষ আছে যারা আইনের পরোয়া করে না। তারা আইন হাতে তুলে নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

একটি স্বাধীন দেশের মানুষ জান-মালের নিরাপত্তা নিয়ে পারস্পরিক সৌহার্দ সম্প্রীতির সাথে বসবাস করবে এটাই তো নিয়ম। শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, দেশের সব মানুষেরও।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews