স্টাফ রিপোর্টার ঃ যশোরের বাঘারপাড়ার রাধানগর গ্রামের নারিকেলগাছের বৈদ্যতিক তারের শর্টে গ্রুতর আহত আব্দুর রহমান (৪০) ।
আহত আব্দুর রহমান যশোর সদরের পদ্মবিলা গ্রামের আবুল হোসেন ছেলে। আহত আব্দুর রহমান একজন পেশায় একজ নিয়মিত নারিকেল গাছ পরিস্কার করাই তার কাজ সে শনিবার সকালে প্রতিদিনের মতো নারিকেল গাছ পরিস্কার করার উদ্দেশ্যে বাঘারপাড়ার রাধানগর গ্রামের নারিকেল গাছ পরিস্কার করতে গাছের মাথায় উঠিলে গাছের উপরে বিদ্যুতের তার থাকায় গাছের পাতার ঘর্ষেনে লাইনের তার শর্ট হয়ে যায়,
সেই শর্ট লাইনে শর্ট খেয়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে। এসময়ে স্থানীয় লোকজন বাঘারপাড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাকে নারিকেল গাছ হতে উদ্ধার করে চিকিৎসার জন্য বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আব্দুর রহমান বর্তমানে বাঘারপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তার অবস্থা আশংকামুক্ত বলে জানান চিকিৎসক।

Leave a Reply