দেশের চালিকা শক্তি নারী। আর এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার নারীর ক্ষমতায়নের কারণে বলে মন্তব্য করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) ডা. নাসির উদ্দিন। তিনি বলেন, আমাদের দেশের জনসংখ্যার অর্ধকের বেশি নারী।
তাই নারীদেরকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব না। নারীর ক্ষমতায়নে জাতি ও দেশ এগিয়েছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে শেখ হাসিনা বার বার প্রধানমন্ত্রী হওয়ার বিকল্প নেই। শেখ হাসিনা আজ মানবতার মা। তার হাত ধরে ৪১ সালে আমাদের দেশ স্মার্ট বাংলাদেশ হবে।
বুধবার দুপুরে সাগরপুর ইয়াসিনিয়া কওমি হাফেজিয়া মাদরাসায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী। বক্তব্য রাখেন উপজেলা তথ্যআপা রোকসানা সুলতানা, মাওলানা বিল্লাল হুসাইন, ইউপি সদস্য আব্দুল হাই প্রমুখ। উঠান বৈঠকে শতাধিক নারী অংশ নেন।

Leave a Reply