1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ধর্ষন মামলার আসামি বিটু’কে তালাক দিয়ে অনত্র বিয়ে করায় দ্বিতীয় স্বামীকে মারপিটের অভিযোগে মামলা

  • সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩১৩ বার পড়া হয়েছে

ধর্ষন মামলার আসামি বিটু’কে তালাক দিয়ে অনত্র বিয়ে করায় দ্বিতীয় স্বামীকে মারপিটের অভিযোগে মামলা

নিউজ ডেস্ক :

ধর্ষণ মামলার আসামি, স্বামী বিটু আহম্মেদকে তালাক দিয়ে অন্যকে বিয়ে করেছেন স্ত্রী শিলা বেগম। সে কারণে ক্ষীপ্ত হয়ে প্রাক্তন স্বামী বিটু আহম্মেদ কয়েকজনের সহযোগিতায় শিলা বেগমের দ্বিতীয় স্বামী কামাল হোসেনকে মারপিট করে হত্যাচেষ্টা চালিয়েছে।

এই ঘটনায় শিলা বেগমের দ্বিতীয় স্বামী কামাল হোসেন বিটুসহ তার দুই সহযোগির বিরুদ্ধে (১১জুন) রবিবার যশোর আদালতে মামলা করেছেন। বিচারক মামলাটি কোতোয়ালি মডেল থানার ওসিকে তদন্তের আদেশ দিয়েছেন।

আসামি বিটু আহম্মেদ অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের আব্দুল ওহাবের ছেলে, তিনি সদর উপজেলার বসুন্দিয়া মোড় গাইদগাছি গ্রামের প্রবাসী ফারুক মোড়লের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

এই মামলার অন্য আসামিরা হলেন, কেফায়েতনগর গ্রামের শুকুর আলীর ছেলে রমজান আলী এবং গাইদগাছি গ্রামের হায়দার মোল্যার ছেলে মহিদুল।

বাদী কামাল হোসেন অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের মৃত মোন্তাজ মোল্যার ছেলে।
তিনি মামলার বিবরণে জানিয়েছেন, প্রধান আসামি বিটু আহম্মেদ দ্বিতীয় বিয়ে করে যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় গাইদগাছি গ্রামের দুবাই প্রবাসি ফারুক মোড়লের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

বিভিন্ন সময়ে বিটুর ভাড়াটিয়া অপর এক নারীকে বিটু আহম্মেদ কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় তার ক্ষতি করার ষড়যন্ত্র করার সুযোগ খুঁজতে থাকে। তারই অংশ হিসেবে ঘটনারদিন ২০২১ সালের ১০ জুন ভোর চারটার দিকে বিটু আহম্মেদ ঘরের সামনে গিয়ে ওই নারীকে ডাক দেন।

বাড়ির মালিকের ডাকে সাড়া দিতে তিনি ঘরের দরজা খুলে দেন। এসময় চাপট দিয়ে তাকে হত্যার ভয় দেখিয়ে ভাড়াটিয়া মিল শ্রমিক এক নারীকে ধর্ষণ করে বিটু। এরপরে ওই নারী জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করেন।

পরে পুলিশ এসে বিটুকে আটক করে। ওই ঘটনায় তার বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা হয়। মামলাটি তদন্ত শেষে বিটুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা খান মাসুদ রানা।

সে কারণে ধর্ষক স্বামী বিটুকে তালাক প্রদান করেন তার স্ত্রী শিলা বেগম। শিলা বেগম পরে কামাল হোসেনকে বিয়ে করেন। কামাল হোসেন পেশায় একজন ব্যবসায়ী। ওয়ালটন কোম্পানির দুইটি শো-রুম রয়েছে তার। একটি সদর উপজেলার নরেন্দ্রপুরে অপরটি অভয়নগরের প্রেমবাগ গেটে।

ব্যবসায়ী সুবিধার কারণে কামাল হোসেনও স্ত্রী শিলাকে নিয়ে গাইগাছি গ্রামের প্রবাসি ফারুক মোড়লের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। এতে কামালের উপর চরমভাবে ক্ষীপ্ত হন বিটু। ফলে কামালকে হত্যার ষড়যন্ত্র করতে থাকেন।

গত ৯ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে বিটুর সহযোগি রমজান আলী ও মহিদুলসহ আরো কয়েকজনকে নিয়ে কামালের কক্ষে যান। এসময় কামালকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। নিষেধ করায় তাদের হাতে থাকা চাপট,

লোহার রড ও হকিস্টিক দিয়ে কামাল হোসেনকে আঘাত করা হয়। এসময় তাদের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে উপুর্যপুরি মারপিট করেন, এই ঘটনায় মামলা করা বা কাউকে বলা হলে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

পরে আশপাশের লোকজন কামাল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হয়ে তিনি থানায় গেলে মামলা গ্রহণে অস্বীকৃতি জানানোয় আদালতে এই মামলা করেছেন কামাল হোসেন।

উল্লেখ্য বিটু নিজেকে একটি মানবাধিকার সংগঠনের যশোর জেলার সহ-সভাপতি পরিচয় দিয়ে থাকেন। আর তার পাশাপাশি টাকার বিনিময়ে এলাকার হকার, কৃষক,

দিন মজুর ও ক্ষেত মজুরসহ বিভিন্ন লোকদের নামে ওই সংগঠনের পরিচয়পত্র করে দেন।
এছাড়া কয়েক বছর আগে বিটুর নেতৃত্বে বসুন্দিয়া ক্যাম্পের পুলিশদেরকে মারপিটের অভিযোগ রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews