রবিবার বিকালে নিরাপদ খাদ্যব্যাবস্থাপনা সম্বনয় কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যশোরের কর্মকর্তার পরিচালনায় এসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট এস এম শাহীন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন, কৃষি সন্প্রসারনের উপ পরিচালক মনজুরুল হক, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাকের আলী,

যশোর জেলা মৎস্য জীবী লীগের সভাপতি মোঃ আবু তোহা প্রমুখ। এসময় জেলা প্রশাসকের কাছে নিরাপদ খাদ্য বাস্তবায়নে কিছু দাবি তুলে ধরেন উপস্থিতি অতিথিরা।, কৃষি পণ্য, বেকারি পণ্য সহ সকল ধরনের খাদ্য নিরাপদ হওয়া দরকার তদ্রূপ আমরা যে মাছ খাই সেটাও নিরাপদ হওয়া দরকার কিন্তু যশোরের বড়ো মাছ বাজারের চিত্র ভিন্ন সেখানে মাছের দোকান গুলো রাস্তায় মাটির ওপর দোকান যখন বৃষ্টি হচ্ছে তখন ড্রেনের পানি আর রাস্তার পানি এক হয়ে মাছের ওপর পড়ে মাছ টি নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে।
এছাড়া মাছ বাজারের সকল প্রবেশপথ গুলো নোংরা ও বিকট দুর্গন্ধযুক্ত পরিবেশে চলছে এবং জনগণের সুবিধা জন্য পরিষ্কার কোনো বাথরুম ও প্রস্রাবখানা না থাকায় সকলের কষ্ট হচ্ছে এমতাবস্থায় অবিলম্বে যশোর বাসীর প্রাণের দাবি যশোর মাছ বাজারে একটি আধুনিক ও স্বাস্থ্য সন্মত ও পরিবেশ বান্ধব মাছ মার্কেট নির্মাণ করতে হবে ।

Leave a Reply