১০ জুন যশোরের ডিবি-র এসআই (নিঃ) মোঃ নুর ইসলাম, এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন, এএসআই(নিঃ) ১২৯৪ মোঃ শফিউল ইসলাম, এএসআই (নিঃ) ৫৫৩ সৈয়দ শাহিন ফরহাদ, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর অভয়নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র সাড়ে ১১টায় যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভাধীন বুইকারা ড্রাইভার পাড়া ৪নং ওয়ার্ড সাকিনস্থ মসজিদ গলির ভিতরে হতে আসামী মোঃ মাসুম বিল্লাহ (২৫), পিতা- মোঃ খোকন মোল্লা, মাতা-শাহানারা বেগম, সাং-বুইকারা ড্রাইভার পাড়া, ০৪ নং ওয়ার্ড, থানা-অভয়নগর, জেলা-যশোর কে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ১২,০০০/- টাকা। এ সংক্রান্তে এএসআই (নিঃ) মোঃ শফিউল ইসলাম বাদী হয়ে অভয়নগর থানায় এজাহার দায়ের করেন।
২য় অভিযান ১০ জুন ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন, এসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ১১টা .১৫ মিনিটে যশোর জেলার শার্শা থানাধীন বাগআঁচড়া আফিল উদ্দীন কলেজ সংলগ্ন জনৈক মিজানুর রহমান এর অর্ণব ট্রেডার্স নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী
১। মোঃ ইমাদুল ইসলাম(৩৩), পিতা-মোঃ আবু সিদ্দিক, মাতা-মোছাঃ আমেনা বেগম, ২। মোঃ শাহিন হোসেন(৩০), পিতা-আহাম্মদ আলী, মাতা-আসফিয়া খাতুন, উভয় সাং-রাড়ীপুকুর, থানা-শার্শা, জেলা-যশোরদ্বয়কে ২৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ৮১,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।

৩য় অভিযান ১০ জুন ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ সোলায়মান আক্কাস, এএসআই (নিঃ) মোঃ শফিউর রহমান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র 09.৪০ মিনিটে যশোর বেনাপোল পোর্ট থানাধীন দক্ষিণ বারোপোতা গ্রামস্থ জনৈক আব্দুল্লাহ সর্দ্দার এর বসত বাড়ীর সামনে পাপড়াতলা হইতে উত্তর বারোপোতা গামী সলিং রাস্তার উপর হতে আসামী
১। মোঃ আলাউদ্দীন (২৪), পিতা-তবিবুর রহমান, সাং-উত্তর বারোপোতা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর কে ৪০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ১,২০,০০০/- টাকা। এ সংক্রান্তে এএসআই (নিঃ) মোঃ শফিউর রহমান বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।
৪র্থ অভিযান ১০ জুন বাঘারপাড়ায় মাদক ব্যবসায়ী টনি পুলিশের খাচায়। শনিবার রাত ৮টায় উপজেলার ছাইবাড়িয়া গ্রামের সাইফুল মোল্যার মেহগনি বাগান থেকে গোপন সংবাদের ভিত্তিত্বে বাঘারপাড়া থানার পুলিশ অফিসার আলতাফ হোসেন সঙ্গিয় ফোর্সনিয়ে ১১ পিচ ইয়াবা, সাড়ে ৬ হাজার টাকা ও একটি অ্যান্ডুয়েড মোবাইলসহ আবু হাসান অরপে টনি কে আটক করেন।
মাদক ব্যবসায়ী টনি বাঘারপাড়া ছাইবাড়িয়া গ্রামের মৃত্যু লুৎফার মোল্যার ছেলে। টনি দির্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে উপজেলা উঠতি বয়সের যুবসমাজ নষ্ট করে আসছে বলে স্থানীয়দের দাবী। এঘটনায় বাঘারপাড়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এঘটনা সত্য বলে জানিয়েছেন নবাগত ওসি সাহাদাত হোসেন। এ অভিযানে আটককৃতদের নামে পৃথক পৃথক ভাবে মাদক আইনে মামলা হয়েছে ।

Leave a Reply