স্টাফ রিপোটার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার বাঘারপাড়া য় শেখ কামাল স্মৃতি সংসদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল আহম্মেদ, এছাড়া আরো উপস্থিত ছিলেন শেখ কামাল স্মৃতি সংসদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মফিজ ও বাদশা মিয়া সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ উজ্জল সম্মানিত সদস্য সুজন হোসেন,জামির, নাঈম,রমজান, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ্। আলোচনা সভায় বক্তারা একাত্তরের মুক্তিযুদ্ধে, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে শেখ কামালের সক্রিয় ও দৃষ্টান্তমূলক ভূমিকার কথা তুলে ধরেন।
Leave a Reply