কেশবপুরে শান্তি পূর্ণ ভাবে পাঁজিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১০জুন কেন্দ্রীয় বিএনপির সদস্য আবুল হোসেন আজাদ এর বাসায় সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্তএক টানা ভোট গ্রহণ করা হয়েছে।
ভোট প্রদান করার সময় নির্ধারণ করা হয়েছে। এই নির্বাচে মোট ভোটারের সংখ্যা ৪০৮টি।যার মধ্যে তিন জন সভাপতি, তিন জন সাধারণ সম্পাদক ও তিন জন সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী রয়েছে।
এদিকে রেজাউল ইসলাম নামের সভাপতি পদে এক প্রার্থী নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ এনে শুক্রবার রাতে কেশবপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এবং তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন ।

এদিকে অন্য দুই জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন মাস্টার মকবুল হোসেন মুকুল ও কবরী বেগম। বিজয়ী হয়েছেন মাস্টার মকবুল হোসেন মুকুল।
সাধারণ সম্পাদক পদে আব্দুল হালিম, মাওলানা মুহাম্মদ শহিদুল ইসলাম ও মোঃ হায়দার আলী। বিজয়ী হয়েছেন আব্দুল হালিম। সাংগঠনিক সম্পাদক পদে আবুল কাসেম, গালিফ ও মীর কাসেম। বিজয়ী হয়েছে আবুল কাসেম।
প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন যশোর জেলা আহবায়ক কমিটির সদস্য সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ। এসময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল রাজ্জাক,

পৌর বিএনপি সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক প্রভাষক চেয়ারম্যান আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান।
প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্ট বলেন গণতান্ত্রিক ও সুস্থ ভাবে নির্বাচন হয়েছে।
এক প্রার্থী নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্ব এনে নির্বাচন থেকে সরে দাড়ানো বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার মারুফুল ইসলাম মারুফ বলে তিনি যশোর জেলা কমিটির কাছে অভিযোগ করেছিলেন।

আগত কাল ওই অভিযোগের উপর ভিত্তি করে যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক ও সিনিয়র যুগ্ম আহবায়ক দেওয়ার হোসেন খোকন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এর সাথে আলোচনা করেন।
অভিযোগ কারীর তথ্য সঠিক না হওয়ায়। তার অভিযোগ আমলে নেয়নি নেতারা। তিনি আরও বলেন ওয়ার্ড কমিটি হওয়ার আগে আমি কয়েক বার তাতে ডেকে ছিলাম সে আমাকে বিভিন্ন কথা বলে আসেনি।


Leave a Reply