সরকারের নানামুখি উন্নয়নের চিত্র মানুষের কাছে পৌঁছে দিতে প্রচারণা চালাচ্ছেন যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার গদখালী বাজারে তার নেতৃত্বে প্রচার মিছিল ও পথসভা করা হয়।
এসব কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপ্পী, যুবলীগ নেতা জাফিরুল হক, ঝিকরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশীদ, সাবেক মেম্বার রফিক ইসলাম প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহজাহান কবীর, যুবলীগ নেতা আব্দুর রহিম মৃধা, প্যানেল মেয়র আমিরুল ইসলাম রাজা, কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, কাউন্সিলর আরিফুর রহমান, যুবলীগ নেতা ফারুক হোসেন, যুবলীগ নেতা শামীম রেজা, ছাত্রলীগ নেতা নাঈমুর রহমান হৃদয়, হান্নান হোসেন প্রমূখ।

Leave a Reply