বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়শন যশোর জেলা শাখার নির্বাচনে সভাপতি পদে ১২ ভোট পেয়ে গোপিনাথ দাস নির্বাচিত হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ ১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম আর খান মিলন।
তাদের প্রতিদ্বন্দ্বী সভাপতি পদে গালিব হাসান পিল্টু পেয়েছেন ১১ ভোট অন্যদিকে ইমরান হাসান টুটুল পেয়েছেন ছয় ভোট।
এছাড়া যুগ্ম সম্পাদক পদে হাসফিকুর রহমান পরাগ ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী মোর্তজা সিদ্দিকী ১০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে সাজ্জাদুল কবীর মিটন ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রত্দ্বদ্বী হানিফ ডাকুয়া পেয়েছেন ১১ ভোট। শনিবার সকালে ভোট গ্রহন শুরু হয়ে দুপুরে ভোট গননা শেষে এ ফলাফল ঘোষনা করে নির্বাচন কমিশন।

সংগ্রহ
Leave a Reply