যশোর মনিরামপুরের কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ধর্ম শিক্ষক মিজানুর রহমানের থাপ্পরের আঘাতে অষ্টম শ্রেণীর ছাত্রী অন্তরা আহত হয়েছে । সে কুয়াদা জামজামি গ্রামের আক্কাজ আলীর মেয়ে।
বুধবার স্কুলের টিফিন শেষ হওয়ার পরে এ ঘটনাটি ঘটে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান ক্লাস চলাকালীন সময়ে ছাত্রী অন্তরাকে হঠাৎ থাপ্পর মারে, আঘাতে অন্তরার চোখের নিচে ফুলে যায় ও অচেতন হয়ে পড়ে।


ওই সময়ে দ্রুত তাকে প্রধান শিক্ষক মহিউদ্দিন গাজীর কক্ষে নেয়া হয় । প্রধান শিক্ষক বিষয়টি শুনে অন্তরাকে চিকিৎসা বাবদ এক হাজার টাকা দেন এবং ঘটনাটি মা-বাবা ছাড়া কাউকে জানাতে নিষেধ করেন।
এ ঘটনায় এলাকায় ব্যপক তোলপাড় সৃষ্টি হয়। ভুক্তভোগী ছাত্রীর বাবা আক্কাজ আলী জানান, ঘটনার পরে স্কুল থেকে শিক্ষকেরা আমার বাড়িতে এসে ক্ষমা চেয়েছেন, কিন্তু আমি অভিযুক্ত ওই শিক্ষের শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন গাজী বলেন, আমরা ছাত্রী অন্তরার বাসায় গিয়েছিলাম,সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে।
এ বিষয়ে মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, আমি দ্রুত বিষয়টি দেখছি।


Leave a Reply