৩০মে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকীতে সূর্য উদের প্রথম প্রহরে দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ।
সকাল ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুল রাজ্জাক, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল ইসলাম,


হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, যুগ্ম আহবায়ক আব্দুল হালিম অটল, থানা বিএনপির নেতা আলমগীর কবীর, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাস্টার আবুল কাসেম,
মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান লিটন আবু নাইম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবলু রানা বাবু, উপজেলা যুবদলের নেতা আলমগীর সিদ্দিক ,
পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব মেহেদী বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুল রহমান আজিজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম।
দুপুরে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে খাবার বিতরণ করা হয়েছে।


Leave a Reply