যশোরে এক ব্যবাসীর নিকট চাঁদা চেয়ে না পেয়ে মিথ্যে মামলায়
ফাঁসানোর অপচেষ্টাকারী চাঁদাবাজ চক্রের ৩ সদস্য গ্রেফতার
নিজেস্ব প্রতিবেদক :
যশোর কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর জমাদ্দারপাড়া ভুতেরবাড়ী এলাকায় “ ফারদিন গ্লাস এন্ড প্লাস্টিক ষ্টোর” নামক প্রতিষ্ঠানের মালিক ব্যবসায়ী আশরাফুল হাসান বিপ্লব, পিতা- মৃত মোশারেফ মোল্লা, সাং- শংকরপুর জমাদ্দারপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর এর নিকট একই এলাকার চাঁদাবাজ চক্রের মূলহোতা একাধিক মামলার কুখ্যাত সন্ত্রাসী জুম্মান তার সহযোগীরা ইং ২০/০৪/২০২৩ তারিখ হতে একাধিকবার চাঁদা দাবী করে। বিপ্লব চাঁদা না দিলে তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে মিথ্যে মামলায় ফাঁসানো ও খুন জখমের ভয়ভীতি দেখায়।
পরে ০৪/০৫/২০২৩ তারিখ রাত ০৮.৩৫ মিনিটের সময় র্যাব-৬, সিপিসি-৩, যশোর বিপ্লবের ফারদিন গ্লাস এন্ড প্লাস্টিক স্টোর নাম প্রতিষ্ঠান সংলগ্ন জনৈক তরিকুল ইসলামের বন্ধ কারাখানার উত্তর-পূর্ব কোন থেকে ১টি শপিং ব্যাগে রক্ষিত ২টি দেশীয় তৈরী ওয়ানশুটারগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে যশোর কোতয়ালী মডেল থানার জিডি নং-৩৩১ তাং-০৫/০৫/২০২৩ মুলে থানা মালখানায় হস্তান্তর করে সন্ধিগ্ধ আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রাখেন। আসামী জুম্মান পুনঃ চাঁদা দাবী করে ভয়ভীতি দেখাইলে আশরাফুল হাসান বিপ্লব বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-১০৬(৫)২০২৩ রুজু হয়।
ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম, পিপিএম সঙ্গীয় এসআই শফি আহমেদ রিয়েল ও সঙ্গীয় অফিসার-ফোর্সসহ তদন্তে নেমে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদের সনাক্ত পূর্বক চাঁদাবাজ ও অবৈধ অস্ত্র দিয়ে মিথ্যে মামলায় ফাঁসানোর অপচেষ্টা চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া যায়। জ্ঞাতসারে অন্যকে ফাঁসানোর জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র সরবরাহ পূর্বক হেফাজতে রাখার অপরাধে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে পৃথক এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-১০৮ তাং-৩০/০৫/২০২৩ ধারা-অস্ত্র আইনের ১৯ ক রুজু হয়। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে রাহাত ও আরমান দ্বয় বিজ্ঞ সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জনাব ইমরান আহম্মেদ এর আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন।
আসামীর তথ্য: জুম্মান (৩৮), পিতা- মৃত মুরাদ সরদার, মাতা-সেলিনা বেগম, স্থায়ী ঠিকানা- শংকরপুর জমাদ্দারপাড়া, বর্তমান ঠিকানা-খড়কি দক্ষিনপাড়া হাজামপাড়া হাজেরা বেগমের বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর ২। মোঃ আরমান মোল্লা (৩০), পিতা- মোঃ হাদিউজ্জামান মোল্লা,
মাতা- মোছাঃ জাহানারা বেগম, সাং- খড়কি দক্ষিনপাড়া হাজামপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর ৩। মোঃ রাহাত হোসেন (২৫), পিতা- মোঃ জাকির হোসেন, মাতা- মোছাঃ চম্পা বেগম, স্থায়ী সাং- কাজীপুর বলাডাঙ্গা বর্তমান ঠিকানা- শংকরপুর যশোর কলেজ রোড হোসেন মোল্লার বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর । উদ্ধারকৃত আলামত হলো ১ টি মোটরসাইকেল, ইং ০৪/০৫/২০২৩ তারিখে র্যাব-৬, যশোর কর্তৃক উদ্ধার-০২টি ওয়ানশুটারগান।
Leave a Reply