1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পদক্ষেপ গ্রহণের দাবি জাতীয় কমিটির দ্বিগুণেরও বেশি ভাড়া গুনতে হচ্ছে দূরপাল্লার যাত্রীদের

  • বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৫৪ বার পড়া হয়েছে

ঈদ যাত্রায় বিভিন্ন সড়কে অতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। কমিটির পক্ষ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি মহাসড়কসহ সকল আন্ত জেলা সড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে এই আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেছেন, দূরপাল্লার বিভিন্ন সড়কে যাত্রীদের কাছ থেকে ২০০ শতাংশেরও বেশি ভাড়া আদায় করা হচ্ছে।

গাজীপুরের চন্দ্রা মোড় থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া পর্যন্ত যে বাসের ভাড়া ২৫০ টাকা, সেই বাসের ভাড়া নেওয়া হচ্ছে ৫৫০ টাকা; যা দ্বিগুণেরও বেশি। একই স্থান থেকে বগুড়ার ভাড়া ৪০০ টাকার স্থলে নেওয়া হচ্ছে ৮০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত। চন্দ্রা মোড় থেকে নওগাঁর পত্নিতলা পর্যন্ত যে বাসের ভাড়া ৩৫০ টাকা ছিল, সেই বাসের ভাড়া এখন ৭০০ টাকা নেওয়া হচ্ছে।জাতীয় কমিটি বলেছে, গলাকাটা ভাড়া শুধু উত্তরবঙ্গগামী বাসেই নয়; ঢাকার গাবতলী থেকে মানিকগঞ্জের পাটুরিয়া পর্যন্ত যেসব বাসের ভাড়া ছিল ১৬৫ টাকা, বৃহস্পতিবার সকাল থেকে সেসব বাসের ভাড়া ৩০০ টাকা আদায় করা হচ্ছে। পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী এবং রাজধানী থেকে টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামসহ বিভিন্ন সড়কে অনেক বাসের ভাড়াও জনপ্রতি ২০০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।

এতে আরো বলা হয়, সকল সরকারি-বেসরকারি অফিস এবং পোশাক কারখানাসহ অন্যান্য শিল্প-কারখানা ছুটি হওয়ায় শুক্রবার যাত্রীর চাপ তিন-চার গুণ বেড়ে যাবে। এই সুযোগে পরিবহনগুলো আরো বেশি ভাড়া আদায় করবে। তাই বাড়তি ভাড়া আদায় বন্ধে এখনই প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews