যশোরের চাচড়া বর্মন শ্বসানে রনি হত্যার
প্রধান আসামী ইসরাজুল রিমান্ডে, হত্যাকাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার
নিজেস্ব প্রতিবেদক :
যশোরে গত ইং ০১/১০/২০২২ তারিখ সন্ধ্যা অণুমান ০৬.০০ ঘটিকার সময় ইমরোজ হত্যা মামলার আসামী রনি হোসেন (২১), পিতা- বাবর আলী, সাং- চাচড়া আশ্রয়ন প্রকল্প, থানা-কোতয়ালী, জেলা-যশোরকে প্রতিবেশী রকি ও রবি বর্মন নামের ০২ জন ডেকে নিয়ে যায়। এরপর তাকে পাওয়া যায় না।
পরিবারের লোকজন নিখোঁজ জিডি করে খোজাখুজির একপযায়ে চাচড়া বর্মন শ্বসানের পাশে মুক্তেশ্বরী নদীর ঢুবাতে নিখোঁজ রনি হোসেনের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। রকিকে গ্রেফতার করে জড়িতদের নাম ঠিকানা পেয়ে নিহত রনি হোসেন এর মা ছায়রা বেগম বাদী হয়ে এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-১৫ তাং-০৩/১০/২০২২ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়।
ঘটনাটি চাঞ্চল্যকর ও ক্লুলেস হওয়ায় মামলাটি জেলা গোয়েন্দা শাখার উপর তদন্তভার ন্যাস্ত করেন পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম মহোদয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জনাব শহিদুল ইসলাম হাওলাদার তদন্তভার গ্রহন করে আত্মসমর্পনকৃত হাজতী আসামী ও মামলার
প্রধান আসামী ইসরাজুল ইসলামকে বিজ্ঞ আদালতের আদেশে ০১ দিনের পুলিশ রিমান্ডে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করে বক্তব্য প্রদান করলে তার স্বীকারোক্তি মতে অদ্য ইং ২৪ মে ২০২৩ তারিখ সকাল সাড়ে ১০.৩০ টার সময় ঘটনাস্থল বর্মন শ্বসানের পাশে মুক্তেশ্বরী ঢুবার পানি থেকে হত্যাকাজে ব্যবহৃত চাকু, দা, কুড়াল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত রনি হোসেন স্থানীয় ইমরোজ হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামী ছিল। নিহত ইমরোজের ভাই ইসরাজুল, ভাই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য স্থানীয় সহযোগীদের সহযোগীতায় ইং ০১/১০/২০২২ তারিখ
বিকালে মাদক খাওয়ার প্রলোভন দিয়ে বর্মন শ্বসানে ডেকে নিয়ে প্রথমে মাদক সেবন করায় পরে সন্ধ্যার পর ইসরাজুলের নেতৃত্বে ০৬ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রনি হোসেনকে হত্যা করে লাশ নদীর পানিতে ফেলে দেয়। রিমান্ড প্রাপ্ত আসামীর তথ্য:১। মোঃ ইসরাজুল ইসলাম (২৫), পিতা- নুর ইসলাম ওরফে নুরু মোহরী, সাং-ভাতুড়িয়া নারায়নপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর। উদ্ধারকৃত আলামত হলো ১ টি বার্মিজ টিপ চাকু, ১টি চাইনিজ কুড়াল, ২টি গাছি দা।
Leave a Reply