‘শপথ নেবো পাচার রোধে, বিদেশ যাবো বৈধ পথে’ এ স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়। ব্র্যাক অভিবাসন কর্মসূচি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক।
অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশীদ, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন।বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরব আলী, একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান—উপজেলা, নাভারণ ইউপি শাহাজাহান আলী, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, সাংবাদিক এম আর মাসুদ, কাজী ইদ্রিস আলী প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য দেন ব্রাক যশোর জেলা সমন্বয়ক আলমাছুর রহমান, প্রেজেন্টেশন প্রদান করেন আজিমুল হক। নিয়মিত অভিবাসন, অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের বর্তমান পরিস্থিতি এবং ব্র্যাকে চলমান কার্যক্রম ও ভবিষ্যত কর্মপরিকল্পনা, সরকারি—বেসরকারি সংস্থার করণীয় সম্পর্কে সভায় আলোচনা করা হয়।

Leave a Reply