1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে বিচালি কাঁটা মেশিনে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হওয়া দুই ভাইয়ের দাফন সম্পন্ন

  • বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৬৬ বার পড়া হয়েছে

মনিরুল ইসলামঃ বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে জয়নগর গ্রামে বিচালি কাটা মেশিনে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হওয়া দুই ভাইয়ের দাফন সম্পন্ন হয়েছে।

গত বুধবার বিকালে দুইভাই রুহুল আমিন (৪০) ও তৌহিদুল ইসলাম (৪২)  বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। ঐদিন রাতেই যশোর সদর থানা ও হাসপাতালের আইনী কাজ সম্পন্ন হওয়ার পর  দুই ভাইয়ের লাশ বাড়িতে আনা হয়।  আজ (বৃহস্পতিবার) বেলা ১১ টার সময় জানাজা নামাজ সম্পন্ন হয়। উক্ত  জানাজা নামাজে অগণিত মানুষের ঢল নামে।

নিহত দুইভাইকে শেষ বারের মত দেখার জন্য নানা প্রান্ত থেকে আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা ছুটে আসে।  জানাজা নামাজের শেষে দুই ভাইকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এমন করুন মৃত্যুতে সবাই ভাষাহীন হয়ে পড়েছে। নিহত রহুল আমিন ও তৌহিদুল ইসলাম পরিবারের তৃতীয় ও চতুর্থ সন্তান।

আজ থেকে অনেক বছর আগে নিহতদের পরিবারের বিদ্যুৎ জনিত আরেকটি বড় দূর্ঘটনা ঘটে। তাদের বাড়ির পাশের মাঠে পল্লী বিদ্যুৎতের খুঁটি হেলে পড়লে স্বভাবিক ভাবেই হাই ভোল্টেজের কারেন্টের তার নিচে নেমে আসে। সেই কারেন্টের তারের নিচ দিয়ে ছাতা মাথায় নিয়ে পার হতে যায় নিহতদের একমাত্র আদরের অবুঝ ছোট বোন।

সেই সময় তাদের বোন প্রচন্ড বৈদ্যুতিক শক খাওয়ার পর তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। শক খাওয়ার পর তার একটি হাত একে বারে ঝলসে যায়।

অনেক অর্থ খরচ ও উন্নত চিকিৎসার মাধ্যমে তাদের ছোট বোন ভাগ্যক্রমে বেঁচে যায় এবং হাত কেটে ফেলা থেকেও রক্ষা পায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews