বাঘারপাড়ায় কালবৈশাখী ঝড়ে দশপাখিয়া দাখিল মাদ্রাসার ব্যাপক ক্ষয়-ক্ষতি, সংবাদ পেয়ে প্রতিষ্ঠানে হাজির হলেন এম পি রণজিৎ রায়, এসময় সংসদ সদস্য উপস্থিতিদের সামনে দ্রুত মেরামতের আশ্বাস দেন।
শুক্রবার (১৯ মে) যশোরের বাঘারপাড়ায় কালবৈশাখী ঝড়ে মাদ্রাসার দুইটি চাল উড়ে যাওয়াসহ ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। রাত ৯টার দিকে শুরু হয়ে ঘন্টাব্যাপী এই ঝড়ে উড়ে গেছে ঘরের টিনের ছাউনী, উপড়ে গেছে বিভিন্ন প্রজাতির গাছ ও বৈদ্যুতিক খুঁটি।

এছাড়াও উড়ে গেছে বিভিন্ন দোকানের সাইনবোর্ড।
গাছের ডাল পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এ উপজেলায়। বিভিন্ন রাস্তায় ডালপালা ভেঙ্গে পড়ে। উপজেলা ঘুরে দেখা যায় এমন চিত্র। শুক্রবার কালবৈশাখি ঝঁেড় যশোরের বাঘারপাড়া উপজেলার দশপাখিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার দুইটি চাল ও উড়ে যায়।

এর মধ্যে একটি বাঁশ খুটির ২রুমের বড় দুইুটি ঘর অর্ধপাকা তিন রুমের একটি ঘরের ছাউনি উড়িয়ে গেছে। ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্তমানে খোলা আকাঁশের নিচে ও ৩টি ছাউনি বিহিন রুমে ক্লাস করছে ।
এই প্রতিষ্ঠানে ২৫৫ জন শিক্ষা আছে বলে প্রতিষ্ঠানের সুপার মাও: মোব্বাসের আলী জানান।
তিনি আরো জানান বর্তমানে খোলা আকাঁশের নিচে রোদ বৃষ্টির মধ্যে ক্লাস নিতে হচ্ছে অতি দ্রুত ব্যবস্থা না নিলে পাটদানের অসম্ভব হয়ে যাবে।
সংবাদ পেয়ে প্রতিষ্ঠানটি দেখতে গেলেন সংসদ সদস্য বাবু রণজিৎ কুমার রায়, এসময় সংসদ সদস্য উপস্থিতিদের সামনে দ্রুত মেরামতের আশ্বাস দেন।

Leave a Reply