সার, বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্য মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, কৃষিতে ভর্তুকি খোদ কৃষককে দেওয়া ও উন্নয়নের নামে কৃষি জমি ধ্বংস করার প্রতিবাদে মানবন্ধন অনুষ্টিত হয়েছে যশোরে।
বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেস ক্লাব যশোরের সামনে বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতি ও জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি যশোরের উদ্যেগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কৃষি-কৃষকের দেশ বাঁচাতে সারের দাম কমাতে হবে। উন্নয়নের নামে কৃষি জমি ধ্বংস করা যাবে না। বিদ্যুতের উৎপাদন বাড়াতে হবে, গ্যাস ও দ্রবের মূল্যের দাম কমাতে হবে। কৃষিতে ভর্তুকি খোদ কৃষকের হাতে দেওয়ার দাবি জানান নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতির সাংগঠনিক সম্পাদক তসলিমুর রহমান, জাতীয় ক্ষেতমজুর সমিতির যশোর জেলার সভাপতি মিজানুর রহমান, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।


Leave a Reply