নিজেস্ব প্রতিবিদক :
শুক্রবার (১৯ মে ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই রইচ আহমেদ, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই ইমদাদুল হকগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঝিকরগাছা থানাধীন মাটিকুমড়া সাকিনস্থ জনৈক মিজানুর রহমান এর বসতবাড়ির উত্তর পাশে হাড়িখালি টু বাঁকড়া বাজার গামী পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী
(১) শাহিন আলম (৩০), পিতা- ফজলুর রহমান, (২) মিলন (৩৫), পিতা- আব্দুল মজিদ, (৩) মেসকাত হোসেন (৩০), পিতা- সোহরাব হোসেন, সর্বসাং- ঘিবা, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরদের ০৩ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৯০,০০০/= (নব্বই হাজার) টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এবং একই দিন ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাস, এএসআই নির্মল কুমার ঘোষ গণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ২০:১৫ ঘটিকায় বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক ৎ
বাবু এর বসতবাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) আব্দুর রহমান (৫২), পিতামৃত- আঃ মোতালেব, সাং- ভবেরবেড় পশ্চিমপাশা, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ১২০ (একশত বিশ) ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করেছে স্যার। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

Leave a Reply