1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সব ধরনের আলোকসজ্জা বন্ধ, নির্দেশ সরকারের

  • বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১১১ বার পড়া হয়েছে

কোরবানির ঈদের আগে ধর্ম মন্ত্রণালয়ও ঈদ উপলক্ষে কোনো আলোকসজ্জা না করার নির্দেশনা দিয়েছে।

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের কারণে বিশ্বে জ্বালানির বাজার অস্থির হওয়ায় বাংলাদেশেও বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটছে।

এই পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি অনুরোধ রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোকসজ্জা না করার আহ্বান জানিয়েছিলেন।

তার এক দিন বাদে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশনায় বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আলোকসজ্জা করা যাবে না।

নির্দেশনা অনুসারে সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা করা যাবে না।

মন্ত্রিপরিষদ বিভাগের এই নির্দেশনা সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পাঠানো হয়েছে।

এদিনই ধর্ম মন্ত্রণালয়ের আরেক নির্দেশনায় বলা হয়, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না।

যুদ্ধের জেরে জ্বালানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি হওয়ায় লোড শেডিং হচ্ছে দেশজুড়েই।

সঙ্কট সমাধানে আপাতত মহামারীকালের মতো হোম অফিস চালু করা, অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনাসহ বেশ কিছু পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ পাঠানো হবে বলে বৃহস্পতিবারই এক সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews