নিজেস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার ১৮ মে ডিবি যশোরের এসআই মোঃ নূর ইসলাম, এসআই মোঃ সাদ্দাম হোসেন, এএসআই সৈয়দ শাহিন ফরহাদগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম বেনাপোল পোর্ট
থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ১৫:৪৫ ঘটিকায় বেনাপোল পোর্ট থানাধীন বৃত্তি আঁচড়া পূর্বপাড়া সাকিনস্থ জনৈক মোঃ আব্দুল আলিম এর বসতবাড়ীর উত্তর পার্শ্বে বসতঘরের পিছন হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী
(১) মোহাম্মদ আলী (৩২), পিতা- পাঞ্জাব আলী, সাং- বৃত্তি আঁচড়া পূর্বপাড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১,২০,০০০/= (এক লক্ষ বিশ হাজার) টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


Leave a Reply