1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাধ্যমিক শিক্ষা অফিস, বাঘারপাড়ায় পুরাতন বই নিলামে অনিয়মের অভিযোগ

  • বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২১৪ বার পড়া হয়েছে

মাধ্যমিক শিক্ষা অফিস
বাঘারপাড়ায় পুরাতন বই নিলামে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসের পুরাতন বই নিলামে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অনিয়মের অভিযোগে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, গত ১১ মে পুরাতন পাঠ্য পুস্তাক বিক্রয় উপকমিটির আহবায়ক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেন। নিলাম ডাকের শেষ দিন বুধবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিসারের কক্ষে নিলাম ডাক শুরু হয়।

তিনি (অভিযোগকারী)সহ মাসুদ হোসেন ,বাবু শেখ, ইমদাদুল ও কাশেম শিক্ষা অফিসারের কক্ষে নিলামে অংশ নিতে প্রবেশ করলে তাদেরকে বের করে দেওয়া হয়। এসময় শিক্ষা অফিসার তার পছন্দের এক ব্যক্তিকে মোটা অংকের টাকার বিনিময়ে নিলাম পাইয়ে দেয়।

অভিযোগকারী আবুল কালাম আজাদ আরো জানান, বাঘারপাড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের কক্ষে ২০১৯ সাল হতে ২০২২ সাল পর্যন্ত পুরাতন বই নিলাম প্রকাশ করা হয়। যেখানে ৯ থেকে ১০ টন পুরাতন বই রয়েছে। যার অনুমানিক বাজার মূল্য ৪লাখ টাকা।

পাঠ্য পুস্তাক নিলাম কমিটির সদস্য বাঘারপাড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন জানান, আমি নিলাম ডাকের সময় উপস্থিত ছিলাম না। বই তালা বদ্ধ করে রাখা হয়েছে। নিলাম হয়েছে কিনা জানিনা।

তিনি শিক্ষা অফিসারকে জানিয়েছেন নির্বাহী অফিসারের লিখিত ছাড়া স্কুলের রুম থেকে বই বের করা হবে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান বলেন , নিলামে সাত জন অংশ নিয়েছিলো। যারা কুড়ি হাজার টাকা জমা না দিয়ে দিলামে অংশ নিয়েছিলো , তাদের বের করে দেওয়া হয়েছে।

পাঠ্য পুস্তাক নিলাম কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। নিলাম কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পূনরায় বই নিলামে তোলা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews