এস, এম মুসতাইন, নিজস্ব প্রতিবেদক :
বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ১৭ মে বুধবার সন্ধ্যায় ভিটাবল্যা পুলিশ ক্যাম্পের আয়োজনে ক্যাম্প ইনচার্জ মহিদুল ইসলামের তত্বাবধানে বিট-১০ এর
ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জামদিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর (খ) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মুকিত সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মোঃ ফিরোজ উদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মোর্শেদ আলী, ইউপি সদস্য মোঃ রেজাউল ইসলাম খন্দকার, ইউপি সদস্য মোঃ মাসুম বিশ্বাস,
ইউপি সদস্য মোঃ আতিয়ার রহমান, ইউপি সদস্য বাবু চিন্ময় ভৌমিক, ইউপি সদস্য শেখ শাহাবুদ্দিন, মহিলা ইউপি সদস্য মোছাঃ শাহনাজ পারভীন, মোছাঃ আনোয়ারা বেগম, রিপ্না বিশ্বাস সহ এলাকার সামাজিক রাজনৈতিক সূধী সমাজের সাধারণ মানুষ।


Leave a Reply