স্টাফ রিপোর্টার :
যশোরের বাঘারপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে বুধবার (১৭ মে) বেলা ১২ টায় সাবেক অতিরিক্ত সচিব ও বাঘারপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারীর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও ছাত্র জনতার আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বাঘারপাড়া উপজেলা সদরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।শোভাযাত্রা শেষে বেলা ১২ টায় পৌরসভার দোহাকুলা গ্রামস্থ রাই- কমল ভবন চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী।অনুষ্ঠানের আয়োজক সাবেক অতিরিক্ত সচিব ও বাঘারপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছদর উদ্দিন,
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালেক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার চিত্ত রঞ্জন রায়, মুক্তিযুদ্ধ প্রজন্ম তৌহিদুর রহমানসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা।
কর্মসূচি থেকে সামনের দিনগুলোতে সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। আলোচনা সভার পূর্বে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply